শিরোনামঃ
ডেমরায় নামজারি সিন্ডিকেটের দাপট উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ আবারও ঘুষ বাণিজ্যে বিআরটিএ’র প্রকৌশলী তৌহিদুল হোসেন কমিশন ছাড়া ফাইল ছাড়েন না চসিকের প্রধান প্রকৌশলী গণপূর্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ফ্ল্যাট-প্লট জালিয়াতি ও তথ্য পাচারের অভিযোগ অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয় ‎: মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত, ঘুষ ছাড়া নড়ে না ফাইল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলালকে ঘিরে বিতর্ক শিল্পের পথেই আতিকা আফসানা চট্টগ্রাম হালিশহর বিআরটিএতে ফিটনেস বাণিজ্যের অভিযোগ দুর্নীতির আখড়া মুন্সীগঞ্জ সদর: পঁঞ্চসার ইউপি কর্মকর্তার আঙুল ফুলে কলাগাছ

জুড়ীতে স্কুল ছাত্রীর সঙ্গে বিএনপি নেতার আপত্তিকর অডিও ফাঁস

#
news image

মৌলভীবাজার জেলার জুড়ীতে এক স্কুল ছাত্রীর সঙ্গে বিএনপি নেতা সেলিমের আপত্তিকর ও অশ্লীল কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন থেকে অডিওটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। 
সেলিম উপজেলার ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য। ফাঁস হওয়া অডিও রেকর্ড শুনে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে অনেকে সেটি ফেসবুকে শেয়ার দিয়ে সেলিমের সমালোচনা করছেন।

৪ মিনিটি ১৮ সেকেন্ডের ফাঁস হওয়া অডিওটিতে ওই ছাত্রীর সঙ্গে পরীক্ষায় পাশ করিয়ে দেবেন বলে   বিভিন্ন বিষয় আলাপ করেন  তিনি এবং তাকে একান্তে পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেন। এছাড়া কিছু অশ্লীল কথোপকথন রয়েছে। এক পর্যায়ে রাতে একা থাকা অবস্থায় তাকে ফোন দেওয়ার কথা বলেন।  অপরদিক থেকে ওই নারী সম্মতি দিয়ে একা বের হতে পারলে আসবেন বলে জানান এবং যাতায়াতের রাস্তা জিজ্ঞেস করেন। পুরোটা অডিওতে দুইজনকেই বেশ হাসিমুখে কথা বলতে শোনা যায়। 

সম্প্রতি  অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় দেশজুড়ে কয়েকজন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে বিএনপি নেতা সেলিমের অশ্লীল কথোপকথনের অডিও ভাইরাল হওয়ায় তার শাস্তির দাবি জানান নেটিজেনরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা  বলেন, অডিওটি একজন ছাত্রীর। যার বাড়িতে সেলিম নিয়মিত যাতায়াত করতেন। তিনি ওই ছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেবার কথা বলার পাশাপাশি সেই ছাত্রীকে ভোগ করার কথা বলেছেন। এখানে বিএনপি নেতা সেলিম চরিত্রহীনতার পরিচয় দিয়েছেন। অসহায় এক ছাত্রীর সাথে যদি এমন হীন কাজ করা হয় তাহলে বিএনপির সম্মান আর রইলো না। আমরা তার যথাযথ বিচার চাই। এই অডিও টি ভাইরাল হবার পর সেলিমের নানা নারী কেলেঙ্কারি সামনে আসছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার নারী শিশু আদালতে একাধিক ধর্ষণ মামলা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এদিকে অডিওটি ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হচ্ছে দাবি করে সেলিম বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। 

বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা ও সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।

নিজস্ব প্রতিবেদক

২৯-৮-২০২৫ দুপুর ১০:৫৬