শিরোনামঃ
শাহজালালের থার্ড টার্মিনালের মালামাল চুরির অভিযোগ, মামলা না দিয়ে মুচলেকায় মুক্তি সাতক্ষীরা পৌর সচিব লিয়াকত আলীর বিরুদ্ধে ৩ কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ডেমরায় নামজারি সিন্ডিকেটের দাপট উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ আবারও ঘুষ বাণিজ্যে বিআরটিএ’র প্রকৌশলী তৌহিদুল হোসেন

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী সিন্ডিকেট প্রধান স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

#
news image

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন) ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায়  ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক  করেছে সিআইডি। 

বুধবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।

জসীম উদ্দিন বলেন, মালয়েশিয়ায় জনশক্তি প্রেরনের উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আদায় পূর্বক আত্মসাৎ করে বাড়ী ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হয়েছে এই সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন)। তিনি সম্পত্তির উক্তরূপ মালিকানা লাভ করে মানিলন্ডারিং এর অপরাধ করেছে।

তিনি বলেন, রুহুল আমিন (স্বপন) এর জনশক্তি রপ্তানীর প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলের সর্বমোট জমির পরিমাণ- ২৩১ কাঠা, যার দলিল  মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব জমির উপর ক্যাথারসিস  ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। 

ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি, ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ঢাকা উক্ত সম্পত্তির উপর ক্রোকাদেশ দেন বলেও জানান তিনি।

তিনি বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন (স্বপন) সহ সিন্ডিকেটের অপরাপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। মানিলন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

১৭-৭-২০২৬ দুপুর ২:৫৮